Saturday, 8 November 2014


সংখ্যার ছড়া
এক দুই তিন চার পাঁচ
বড়ো একটা ধরেছি রুইমাছ
দুই তিন চার পাঁচ ছয়,
আমরা করবো জয় সুনিশ্চয়
তিন চার পাঁচ ছয় সাত,
খাব মোরা মাছের ঝোল ভাত
চার পাঁচ ছয় সাত আট,
নদীর ধারে আছে শ্মশান ঘাট
পাঁচ ছয় সাত আট নয়,
রাতের বেলা আছে ভূতের ভয়
ছয় সাত আট নয় দশ,
অং বং চং বলো ভূত হবে বশ


No comments:

Post a Comment