Wednesday, 29 July 2015

    বর্ষার কবিতা-11

সকাল হতেই বৃষ্টি ঝরে
নদীতে আসে বান,
ছানি মাথায় কৃষাণবধু
মাঠে পুঁতে ধান

ঘাসের বোঝা মাথা নিয়ে
বাতাসী বৌ আসে,
ছাগল দুটো তারই সাথে
চলছে পাশে পাশে

বেলা গেল সন্ধ্যা হল
ফুটল ঝিঙে ফুল,
নদীর ঘাটে নৌকা বাঁধা
শূণ্য নদীকূল

গোয়ালা পাড়ার পুকুরপাড়ে
ব্যাঙগুলো সব ডাকে,
পাহারদার লণ্ঠণ হাতে
জোর গলাতে হাঁকে

আকাশ কালো মেঘে ঢাকা
দেখি না চাঁদ তারা,
সারা রাতি বৃষ্টি পড়ে
ঘুমায় কিষাণ পাড়া







     বর্ষার কবিতা-12

সকাল হতেই বৃষ্টি পড়ে
আজকে সারা বেলা,
নদীপাড়ে বাঁধ ভেঙেছে,
লোকজনের মেলা

কোদাল হাতে কেউ আসে
কারো হাতে ঝুড়ি,
রুখতে হবে বাঁধকে আজি
তাইতো হুড়োহুড়ি

ছেলেবুড়ো সব এসেছে,
এসেছে পাড়ার ছেলে,
ঘাটের মাঝি সেও এসেছে
নৌকা বেঁধে কূলে

ঝুড়ি ঝুড়ি ফেলছে মাটি
ভাঙা বাঁধের উপর,
প্লাবন জলে ভেসে গেছে
গাঁয়ের মাটির ঘর

মেঘের পরে মেঘ জমেছে
আকাশ হয়েছে কালো
রিম ঝিম্ঝিম্ বৃষ্টি পড়ে,

জোরে বর্ষা নেমে এলো