Tuesday, 11 November 2014

আমার গাঁ
আমার গাঁয়ের সীমানার শেষে
দিগন্তমাঠ
আকাশতলে মেশে
সবুজ গাছের সারি আর দূরে অন্য গ্রাম
পথের বাঁকে বাঁকা নদী
বর্ষাকালে
হয় বেগবতী
কুল
কুল বহে চলে নদী অবিরাম
গাঁয়ের মাঝে নয়নদীঘি জলে
আছে ভরা শালুক, পদ্মফুলে
জাল ফেলে জেলেরা ধরে মাছ
সেই নয়নদীঘির উত্তর পাড়ে,
কুলকাঁটার ঝোপ ধারে ধারে
পূবের কোণে বিশাল এক বটগাছ

গাঁয়ের পাশে তাল খেজুরের সারি
রাঙামাটির গাঁকে দেখায় সুন্দর ভারি
ফকিরডাঙায় গরু, মোষ, রাঙীবাছুর চরে

রাঙামাটির লাল ধূলো সরানে
রাখাল বাজায় বাঁশি আপনমনে
দূরের আকাশে চিল বেড়ায় উড়ে















No comments:

Post a Comment