শীতের রাতি জাগে
খোলা আকাশ মাথার উপর, পায়ের নীচে
মাটি
তারই পরে সোনালি
রোদ, সেজেছে পারিপাটি।
পূবের
আকাশে সূর্যটা দেখি,
লাল হয়ে উঠে,
দিঘির
জলে পদ্ম শালুক,
উঠেছে কত ফুটে।
আকাশ
জুড়ে সুরের মেলা, পাখিরা গায় গীত
উত্তরে
হিমেল হাওয়া বয়,
এলো আজ শীত।
শীতের চাদর জড়িয়ে গায়ে, নেমে আসে
কুয়াশা,
আকাশ বাতাস, মাটি ও গাছ, দেখায় সবই ধোঁয়াশা।
গরম চায়ের
কাপে,
চুমুক দিতে আরাম লাগে,
কাঁথা মুড়ে
ঘুমায় শহর, শীতের রাতি জাগে।

No comments:
Post a Comment